সাখাওয়াত হোসাইন, কক্সবাজার: করোনা ভাইরাস মহামারির প্রার্দুভাব অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারী,বেসরকারী বিশ্ববিদ্যালয়;কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী সারা দেশের বিভিন্ন শহরের বাসা বাড়ি মেস বানিয়ে থাকে।কেবল ঢাকা শহরেই প্রায় ৪০ লক্ষের মতো! এদের বেশিরভাগই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের।উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সাধারণত পরিবারের সাথে থাকে। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর ১৮ মার্চ ২০২০ ইংরেজী হতে মেস থেকে চলে যান প্রায় সব শিক্ষার্থী।এক মাসেরও বেশি সময় ধরে তারা নিজেদের গ্রামের বাড়িতে অবস্থান করছেন। সঙ্গত কারণেই তারা মেসের গ্যাস-পানি-বিদ্যুৎ কিছুই ব্যবহার করেননি। তবে বাড়িওয়ালা সবকিছুর বিলসহ এপ্রিলের বাড়ি ভাড়া পরিশোধের জন্য বারবার তাদের তাগিদ দিচ্ছেন।এভাবে সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকলে,মেসে অবস্থান না করেই শিক্ষার্থীদের দিতে হবে ৭ মাসের বাড়ি বাড়া ও আনুসাঙ্গিক বিল! যেখানে এখন দেশের বেশিরভাগই নিম্ন-ম...
সাখাওয়াত হোসাইন,কক্সবাজারঃ কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা এশিয়ার দীর্ঘতম মানব জিন্নাত আলী আজ রাত ৩ঃ২০ মিনিটে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি দীর্ঘদিন যাবত মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ছিলেন। তিনি চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নিউরো সার্জারী বিভাগে ভর্তি ছিলেন। তার এই মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বড় ভাই মোহাম্মদ ইলিয়াছ। উল্লেখ্য যে এই জিন্নাত আলী ছিলেন এশিয়ার সবচেয়ে দীর্ঘ মানব। যার উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি। তিনি তার শৈশব থেকে হরমোন জনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, যার ফল স্বরুপ তার অস্বাভাবিক বৃদ্ধি হয়। তার মৃত্যুতে কক্সবাজারবাসী শোকাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করুক।