Skip to main content

আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ- প্রধানমন্ত্রী


সাখাওয়াত হোসাইন, কক্সবাজারঃ 

করোনাভাইরাসের কারণে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের পরিস্থিতির প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে'।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী বিভাগের জেলাসমূহের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সব ব্যবস্থা নিয়েছে সরকার। কিছু কিছু যায়গায় লক ডাউন শিথিল করা হয়েছে। তবে নিজেকে সুরক্ষিত রেখে সবাই কাজ করবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। দেখা যাক করোনাভাইরাস কী হয়। যখন এটা থামবে তখন আমরা খুলব।
এই বুরো মৌসুমে কৃষকের ধান যেন নষ্ট না হয়, তার জন্য কৃষকদেরকে সহযোগিতার কথা বলেন। কারণ বর্তমান এই সময়ে কৃষি পণ্য নষ্ট হওয়া কোন ভাবে জাতির জন্য সফলতা বয়ে আনবে না।       
তিনি বলেন, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। এ ভাইরাসের হাত থেকে মানুষ যেন মুক্তি পায়। এই রমজান মাসে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে।এ অবস্থা থাকবে না। এ দুঃসময় আমরা কাটিয়ে উঠব। আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করবো।

ভি‌ডিও কনফা‌রেন্সে বিভাগের বি‌ভিন্ন জেলার জেলা প্রশাসক, পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজ‌নৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জি‌দের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর স‌ঙ্গে ক‌রোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নি‌য়ে মত‌বি‌নিময় করেন প্রধানমন্ত্রী।

Comments

Popular posts from this blog

রুমালিয়ার ছড়ার করোনা পজিটিভ "শাহ আলমের" পরিবারের ৪ সদস্যের করোনা টেস্ট নেগেটিভ।

সাখাওয়াত হোসাইন,কক্সবাজারঃ    কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার আবু বক্কর সিদ্দিক প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাসিন্দা আবু সৈয়দের পুত্র মাছ ব্যবসায়ী শাহ আলমের শরীরে গত ২৪শে এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ে। সে পরীক্ষা করার ৫ দিন আগে থেকে অবাধ ঘুরাফেরা করে। কয়েকদিন আগে ঢাকা হতে বিশেষ কৌশলে কক্সবাজার আসে। তার করোনা পজিটিভ পাওয়ায় তার পরিবারের তার স্ত্রী,  সন্তান, ভাইসহ ৪ সদস্যকে করোনা পরীক্ষা করা হয়।  ২৬শে এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১০১ পরীক্ষার মধ্যে পাওয়া তত্ত্বানুসারে তাদের করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হয়। এই তত্ত্ব নিশ্চিত করেন কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী এহেছান। তবে তার সংস্পর্শে আশা অনেকে এখন অনেকটা নিখোঁজ অবস্থায় আছে। যাদের ধরা না গেলে কক্সবাজারবাসীর জন্য বিপদ সম্মুখীন।      তবে ইতিপূর্বের করোনা পজিটিভ শাহ আলম এখন রামুর আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।                     

করোনার তান্ডবে বিশ্ব

সাখাওয়াত হোসাইনঃ          বিশ্ব আজ বড্ড অসহায়, কারণ গতবছরের ডিসেম্বর থেকে চলছে এক সংক্রমণকারী ভাইরাস। যার নাম করোনা ভাইরাস(কোবিড-১৯)।  চীনের হুবেই প্রদেশের উহান শহর হতে বিস্তার কারী এই মহামারি ছড়িয়ে পড়েছে পৃথিবীর ২১০ টি দেশে। তান্ডব চালাচ্ছে প্রতিদিন। এই সংকটময় মূহুর্তে মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না। হয়ে আছে ঘরবন্ধি। এই পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে। পৃথিবীতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ২,৯৪৫,৭৫৪ জন,  মৃতের সংখ্যা ২০৪,০০৫ জন এবং মোট সুস্থ ৮৪৩,০৬৮ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯৬৪,০৭৫ জন এবং মৃতের সংখ্যা ৫৪,৩৭৫ জন। দিন দিন এই মহামারী তার ভয়ংকর রুপ দেখাচ্ছে। আমাদের এই মহামারির সংক্রমণ হতে বাচার একমাত্র উপায় হচ্ছে যথাসম্ভব বাড়িতে অবস্থান করা। এই ভাইরাসে মৃত্যুর হার খুব কম। ৮০% মানুষ কোন চিকিৎসা ছাড়া সুস্থ হয়ে যায়। তাই কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। তাই বলতে চাই ভয় নই, সচেতনতা দিয়ে করব জয়।                    ...