সাখাওয়াত হোসাইন,কক্সবাজারঃ
কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার আবু বক্কর সিদ্দিক প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাসিন্দা আবু সৈয়দের পুত্র মাছ ব্যবসায়ী শাহ আলমের শরীরে গত ২৪শে এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ে। সে পরীক্ষা করার ৫ দিন আগে থেকে অবাধ ঘুরাফেরা করে। কয়েকদিন আগে ঢাকা হতে বিশেষ কৌশলে কক্সবাজার আসে।
তার করোনা পজিটিভ পাওয়ায় তার পরিবারের তার স্ত্রী, সন্তান, ভাইসহ ৪ সদস্যকে করোনা পরীক্ষা করা হয়।
২৬শে এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১০১ পরীক্ষার মধ্যে পাওয়া তত্ত্বানুসারে তাদের করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হয়। এই তত্ত্ব নিশ্চিত করেন কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী এহেছান।
তবে তার সংস্পর্শে আশা অনেকে এখন অনেকটা নিখোঁজ অবস্থায় আছে। যাদের ধরা না গেলে কক্সবাজারবাসীর জন্য বিপদ সম্মুখীন।
তবে ইতিপূর্বের করোনা পজিটিভ শাহ আলম এখন রামুর আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

Comments