Skip to main content

সরকার কি ভেবেছে দেশের অর্ধকোটি মেসবাসী শিক্ষার্থীর কথা?


সাখাওয়াত হোসাইন, কক্সবাজার:  

করোনা ভাইরাস মহামারির প্রার্দুভাব অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারী,বেসরকারী বিশ্ববিদ্যালয়;কলেজ এবং অন্যান্য  প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী সারা দেশের বিভিন্ন শহরের বাসা বাড়ি মেস বানিয়ে থাকে।কেবল ঢাকা শহরেই প্রায় ৪০ লক্ষের মতো! এদের বেশিরভাগই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের।উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সাধারণত পরিবারের সাথে থাকে।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর ১৮ মার্চ ২০২০ ইংরেজী হতে মেস থেকে চলে যান প্রায় সব শিক্ষার্থী।এক মাসেরও বেশি সময় ধরে তারা নিজেদের গ্রামের বাড়িতে অবস্থান করছেন। সঙ্গত কারণেই তারা মেসের গ্যাস-পানি-বিদ্যুৎ কিছুই ব্যবহার করেননি। তবে বাড়িওয়ালা সবকিছুর বিলসহ এপ্রিলের বাড়ি ভাড়া পরিশোধের জন্য বারবার তাদের তাগিদ দিচ্ছেন।এভাবে সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকলে,মেসে অবস্থান না করেই শিক্ষার্থীদের দিতে হবে ৭ মাসের বাড়ি বাড়া ও আনুসাঙ্গিক বিল!

যেখানে এখন দেশের বেশিরভাগই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অবস্থাই মারাত্মক রকম খারাপ।ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে কোন মতে বেঁচে আছে।তাদের পক্ষে এই ব্যয় বহন করা মোটেই সম্ভব নয়।তাছাড়া এই অনিশ্চয়তায় শিক্ষার্থীরা চাইলেও বাসা ছেড়ে দিতে পারছে না।৭ মাস বাসায় না থেকে,বিদ্যুৎ-গ্যাস ব্যবহার না করে বিল পরিশোধ করতে বাধ্য হলে অনেক শিক্ষার্থী স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে পারবে না;বন্ধ হয়ে যাবে শিক্ষাগ্রহণের সুযোগ।

কিন্তু সরকারি একটি নির্দেশনা পারে সব ঠিক করে দিতে।যেহেতু মালিকপক্ষ এতদীর্ঘ সময় নিজ থেকে বাসা বাড়া মওকুফ করবে না।সরকার নিন্মোক্ত পদক্ষেপ গ্রহন করতে পারে-
1. সরকার প্রধান জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে মানবিক বিবেচনায় বাসা বাড়া মওকুফের অনুরোধ জানাতে পারে,এবং কমপক্ষে অর্ধেক মওকুফের ঘোষণা দিতে পারে।কারণ যে সব মালিকের বাসাবাড়াই আয়ের একমাত্র উৎস,যারা লোন নিয়ে বাড়ি বানিয়েছে কিংবা ফ্ল্যাট ক্রয় করেছে তারা যেন সমস্যায় না পড়ে
2. সরকারি সাধারণ ক্ষমার আওতায় এনে সকল শিক্ষার্থীদের মেসবাসার বিদ্যুৎ,গ্যাস,পানি বিল মওকুফ করে দেওয়া।
3. অথবা সকল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক মেসবাসী শিক্ষার্থীদের প্রমাণপত্র ও আইডি যাচাই পূর্বক বিশেষ অর্থবৃত্তি প্রদান।কিম্বা সহায়তার আবেদন গ্রহণ করে যাচাই পূর্বক ব্যক্তিপর্যায়ে সহায়তা প্রদান করা।(নমুনা-আবেদন পত্রে শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান আইডি,যে বাসায় থাকে সেটির হোল্ডিং নং,এবং একটি মোবাইল নং নিয়ে ডাক বিভাগের নগদ একাউন্টের মাধ্যমে মাসিক সহায়তা প্রদান করা যেতে পারে।)

রাষ্ট্রের হাজার কোটি টাকার প্রনোদনা প্যাকেজের একটি ক্ষুদ্র অংশও যদি শিক্ষার্থীরা পায়,তারা এই ঘোর দুর্যোগে নতুন আশার আলো দেখবে।আজকের শিক্ষার্থীরাই তো আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।কাজেই শিক্ষার্থীদের দিকে সরকার প্রধানের সুদৃষ্টি কামনা করছি...

Comments

Popular posts from this blog

আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ- প্রধানমন্ত্রী

সাখাওয়াত হোসাইন, কক্সবাজারঃ  করোনাভাইরাসের কারণে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের পরিস্থিতির প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে'। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী বিভাগের জেলাসমূহের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সব ব্যবস্থা নিয়েছে সরকার। কিছু কিছু যায়গায় লক ডাউন শিথিল করা হয়েছে। তবে নিজেকে সুরক্ষিত রেখে সবাই কাজ করবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। দেখা যাক করোনাভাইরাস কী হয়। যখন এটা থামবে তখন আমরা খুলব। এই বুরো মৌসুমে কৃষকের ধান যেন নষ্ট না হয়, তার জন্য কৃষকদেরকে সহযোগিতার কথা বলেন। কারণ বর্তমান এই সময়ে কৃষি পণ্য নষ্ট হওয়া কোন ভাবে জাতির জন্য সফলতা বয়ে আনবে না।        তিনি বলেন, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। এ ভাইরাসের হাত থেকে মানুষ যেন মুক্তি পায়। এই রমজান মাসে আমাদেরকে আ...

রুমালিয়ার ছড়ার করোনা পজিটিভ "শাহ আলমের" পরিবারের ৪ সদস্যের করোনা টেস্ট নেগেটিভ।

সাখাওয়াত হোসাইন,কক্সবাজারঃ    কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার আবু বক্কর সিদ্দিক প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাসিন্দা আবু সৈয়দের পুত্র মাছ ব্যবসায়ী শাহ আলমের শরীরে গত ২৪শে এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ে। সে পরীক্ষা করার ৫ দিন আগে থেকে অবাধ ঘুরাফেরা করে। কয়েকদিন আগে ঢাকা হতে বিশেষ কৌশলে কক্সবাজার আসে। তার করোনা পজিটিভ পাওয়ায় তার পরিবারের তার স্ত্রী,  সন্তান, ভাইসহ ৪ সদস্যকে করোনা পরীক্ষা করা হয়।  ২৬শে এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১০১ পরীক্ষার মধ্যে পাওয়া তত্ত্বানুসারে তাদের করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হয়। এই তত্ত্ব নিশ্চিত করেন কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী এহেছান। তবে তার সংস্পর্শে আশা অনেকে এখন অনেকটা নিখোঁজ অবস্থায় আছে। যাদের ধরা না গেলে কক্সবাজারবাসীর জন্য বিপদ সম্মুখীন।      তবে ইতিপূর্বের করোনা পজিটিভ শাহ আলম এখন রামুর আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।                     

করোনার তান্ডবে বিশ্ব

সাখাওয়াত হোসাইনঃ          বিশ্ব আজ বড্ড অসহায়, কারণ গতবছরের ডিসেম্বর থেকে চলছে এক সংক্রমণকারী ভাইরাস। যার নাম করোনা ভাইরাস(কোবিড-১৯)।  চীনের হুবেই প্রদেশের উহান শহর হতে বিস্তার কারী এই মহামারি ছড়িয়ে পড়েছে পৃথিবীর ২১০ টি দেশে। তান্ডব চালাচ্ছে প্রতিদিন। এই সংকটময় মূহুর্তে মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না। হয়ে আছে ঘরবন্ধি। এই পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে। পৃথিবীতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ২,৯৪৫,৭৫৪ জন,  মৃতের সংখ্যা ২০৪,০০৫ জন এবং মোট সুস্থ ৮৪৩,০৬৮ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯৬৪,০৭৫ জন এবং মৃতের সংখ্যা ৫৪,৩৭৫ জন। দিন দিন এই মহামারী তার ভয়ংকর রুপ দেখাচ্ছে। আমাদের এই মহামারির সংক্রমণ হতে বাচার একমাত্র উপায় হচ্ছে যথাসম্ভব বাড়িতে অবস্থান করা। এই ভাইরাসে মৃত্যুর হার খুব কম। ৮০% মানুষ কোন চিকিৎসা ছাড়া সুস্থ হয়ে যায়। তাই কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। তাই বলতে চাই ভয় নই, সচেতনতা দিয়ে করব জয়।                    ...