সাখাওয়াত হোসাইন,কক্সবাজারঃ
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা এশিয়ার দীর্ঘতম মানব জিন্নাত আলী আজ রাত ৩ঃ২০ মিনিটে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি দীর্ঘদিন যাবত মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ছিলেন। তিনি চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নিউরো সার্জারী বিভাগে ভর্তি ছিলেন। তার এই মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বড় ভাই মোহাম্মদ ইলিয়াছ।
উল্লেখ্য যে এই জিন্নাত আলী ছিলেন এশিয়ার সবচেয়ে দীর্ঘ মানব। যার উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি। তিনি তার শৈশব থেকে হরমোন জনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, যার ফল স্বরুপ তার অস্বাভাবিক বৃদ্ধি হয়।
তার মৃত্যুতে কক্সবাজারবাসী শোকাহত।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করুক।

Comments