সাখাওয়াত হোসাইন, কক্সবাজারঃ
দেশে করোনার প্রকোপ কমার নাম গন্ধও নাই। দিনদিন বাড়তেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজ ২৭ এপ্রিল স্বাস্থ্য বুলেটিনের দেওয়া তত্ত্ব অনুসারে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪১৯২টি এবং পরীক্ষা করা হয় ৩৮১২টি।
এই নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয় ৪৯৭ জনের। যা এই পর্যন্ত ২৪ঘন্টার রিপোর্টে ২য় সর্বোচ্চ। যার পরিপ্রেক্ষিতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫৯১৩জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭ জন এবং সুস্থ হয়েছেন ৯জন। এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫২ জন এবং সুস্থ ১৩১ জন।
আজকে দুপুরের স্বাস্থ্য বুলেটিনে এই তত্ত্ব নিশ্চিত করেন অধ্যাপক ডাঃ নাছিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) স্বাস্থ্য অধিদপ্তর।

Comments